এন টি আর সি এ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৫ম গণবিজ্ঞপ্তি ২০২৪ (NTRCA Job Circular 2024) প্রকাশিত হয়েছে। এনটিআরসিএ নিয়োগটি তাদের www.ntrca.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ৩১ মার্চ ২০২৪ তারিখে। বিভিন্ন পদে মোট ৯৬,৭৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এনটিআরসিএ সার্কুলার ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ১৭ এপ্রিল ২০২৪ তারিখ হতে।
শূন্য পদের বিবরণ :
|
শিক্ষা প্রতিষ্ঠানের ধরন |
পদের ধরন |
পদসংখ্যা |
|
স্কুল ও কলেজ |
এমপিও |
৪৩,২৮৬ |
|
মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান |
এমপিও |
৫৩,৪৫০ |
|
সর্বমোট: |
৯৬,৭৩৬ |
আবেদন শুরুর সময় : ১৭ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ০৯ মে ২০২৪ তারিখ রাত ১২ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের লিংক http://ngi.teletalk.com.bd
আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB
এনটিআরসিএ নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি ৩৫০/- টাকা । আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
১ম SMS: NTRCA <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
২য় SMS: NTRCA <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।
No comments: