About

বিটিপিটি প্রশিক্ষণ

বিটিপিটি ইংরেজী শব্দ যার বাংলা অর্থ (Basic training for primary teachers) সমস্ত শিক্ষাকতা জীবনে এই কোর্স কে একবার  বাধ্যতামূলক করা হয়েছে।বিটিপিটি প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন হবে ১০০০ নম্বরের মধ্যে । ১০ মাসের বিটিপিটি প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী শিক্ষক ১০ দিনের নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন। প্রশিক্ষণার্থী শিক্ষক ২মাস প্রশিক্ষণ বিদ্যালয়ে সপ্তাহে ৪ দিন ক্লাস করবেন এবং ইন্টার্নশিপ বিদ্যালয়ে সপ্তাহে ৫দিন ক্লাস করবেন। ইন্টার্নশিপ বিদ্যালয়ে থাকত েহবে ৪ মাস।

 বিটিপিটিতে একজন শিক্ষকের কাজ।


👉স্বাধীনতার পূর্ব থেকেই প্রাইমারী স্কুলের শিক্ষকদের জন্য ১ বছর মেয়াদী ট্রেনিং  

চালু ছিল (সি-ইন-এড) নামে।যার পূর্ণ রুপ সার্টিফিকেট ইন এডুকেশন।


👉অবশ্য প্রাইমারি স্কুলের শিক্ষক না হয়েও তখন সিইনএড ট্রেনিং গ্রহণ করা যেত। 


👉প্রাইমারী স্কুলের শিক্ষকদের জন্য সিইনএড ট্রেনিং এর পরিবর্তে ২০১০ সালে ডিপিএড নামে আঠারো মাসের কোর্স চালু হয়।একই সাথে এর সমমান ১৮ মাসের সি.এড কোর্স উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ও চালু হয়।

যার ১২ মাস PTI তে পড়ানো হতো শিখন বিজ্ঞান আর ৬ মাস নিজ বিদ্যালয়ে চলত প্রাকটিস টিচিং।


👉২০২৩ সালে বাংলাদেশের ১৫টি PTIতে পাইলটিং হিসেবে চালু হয়েছে ১০ মাসের পরিমার্জিত ডিপিএড প্রশিক্ষণ (বিটিপিটি) 


👉২০২৪ সালে একযোগে বাংলাদেশের সবগুলো পিটিআইতে চালু হতে যাচ্ছে বিটিপিটি। 



👉প্রশিক্ষণার্থী শিক্ষকগণ অর্জিত পেডাগোজির জ্ঞান  PTI এর আওতায় প্রশিক্ষণ বিদ্যালয়ে ২ মাস প্রয়োগ করবেন সরাসরি দায়িত্বপ্রাপ্ত ইন্সট্রাক্টরের তত্ত্বাবধানে।

 

👉পিটিআইতে ভর্তিকৃত নাবাগত শিক্ষকদের প্রথম ৪ মাস পেডাগোজি প্রশিক্ষণ হবে পিটিআইতে।


👉প্রশিক্ষণ বিদ্যালয়ে সপ্তাহে ৪দিন পাঠদান করবেন প্রশিক্ষণার্থী শিক্ষকগণ।


👉প্রশিক্ষণ বিদ্যালয়ে তারা জোঁড়ায় জোঁড়ায় কাজ করবেন। জোঁড়ার একজন যখন পাঠদান করবেন অপরজন তখন পর্যবেক্ষণ করবেন। আবার অপরজন পাঠদান করবেন অন্যজন তখন পর্যবেক্ষণ করবেন। 


👉প্রশিক্ষণ বিদ্যালয়ে এভাবে প্রতি কার্য দিবসে  একজন প্রশিক্ষণার্থী শিক্ষক ২টি 

পাঠদান করবেন এবং ২টি পাঠ পর্যবেক্ষণ করবেন। 


👉প্রশিক্ষণার্থী শিক্ষক সপ্তাহের বৃহস্পতিবারে পিটিআইতে উপস্থিত হয়ে দায়িত্বপ্রাপ্ত ইন্সট্রাক্টরের কাছে দুই ধাপে মতবিনিময় করবেন।  


👉এভাবে পিটিআইতে ৪ মাস এবং প্রশিক্ষণ বিদ্যালয়ে ২ মাস মোট ৬ মাস অতিবাহিত হবার পরে  প্রশিক্ষণার্থী শিক্ষক ৪ মাসের জন্য যাবেন তার নিজ বিদ্যালয়ের আশে পাশের একটি বিদ্যালয়ে। প্রশিক্ষণার্থী শিক্ষকের  জন্য এই বিদ্যালয়টি ইন্টার্নশীপ বিদ্যালয় নামে অভিহিত হবে। 


👉১০ম মাসের তৃতীয় সপ্তাহে পিটিআইতে ৫০ নম্বরের একটা মৌখিক পরীক্ষার মাধ্যমে বিটিপিটি প্রশিক্ষণের সমাপ্তি হবে।


👉বিটিপিটি প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন হবে ১০০০ নম্বরের মধ্যে ।


👉১০ মাসের বিটিপিটি প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী শিক্ষক ১০ দিনের নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন।


👉প্রশিক্ষণার্থী শিক্ষক ২মাস প্রশিক্ষণ বিদ্যালয়ে সপ্তাহে ৪ দিন ক্লাস করবেন এবং ইন্টার্নশিপ বিদ্যালয়ে সপ্তাহে ৫দিন ক্লাস করবেন।


No comments:

Powered by Blogger.