খুলনা জেলা পরিচিতি
খুলনা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এই জেলার জলবায়ু বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতই নাতিষীতোষ্ণ ও বৃষ্টিবহুল। খুলনা জেলার দক্ষিণে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন যা প্রাকৃতিক ঢাল স্বরুপ অবস্থানের কারণে প্রলয়ংকারী অনেক ঘূর্ণিঝড় এর ক্ষয়ক্ষতি থেকে কিছু অংশে রক্ষা পায় খুলনা শহর সহ খুলনা জেলার জনবসতি।
নদ-নদী
খুলনা জেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী।
এখানকার নদীগুলো হচ্ছে
রূপসা নদী, ভৈরব নদ, শিবসা নদী, পশুর নদী, কপোতাক্ষ নদ, চিত্রা নদী, ভদ্রা নদী, শৈলমারী নদী, ডাকাতিয়া নদী, শাকবাড়িয়া নদী,
সংক্ষেপে খুলনা জেলা
১ | জেলার প্রতিষ্ঠাকাল | : | ১৮৮২ খ্রিস্টাব্দ |
২ | আয়তন | : | ৪৩৯৪.৪৬ বর্গকিলোমিটার |
৩ | জনসংখ্যা | : | ২৬,১৩,৩৮৫ জন |
৪ | জনসংখ্যার ঘনত্ব | : | ৫৯৫ জন প্রতি বর্গ কিলোমিটারে |
৫ | সিটি কর্পোরেশন | : | ১টি |
৬ | উপজেলা | : | ০৯ টি (রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, পাইকগাছা, দাকোপ, কয়রা) |
৭ | থানার সংখ্যা | : | ১৪ টি |
৮ | ইউনিয়ন | : | ৬৮ টি |
৯ | পৌরসভা | : | ২টি |
১০ | মৌজা | : | ৭৪৭ টি |
১১ | গ্রাম | : | ১১০৬ টি |
১২ | শিক্ষার হার | : | ৮০.৫৬ % |
১৩ | প্রধান বন | : | সুন্দরবন |
১৪ | প্রধান নদ-নদী | : | পশুর, ভদ্রা, ভৈরব, রূপসা, শিবসা, কাজীবাছা, কপোতাক্ষ,আতাই, শোলমারী এবং সুতারখালী। |
No comments: