আর্তমানবতার সেবায় নিবেদিত আস-সুন্নাহ ফাউন্ডেশন।
আস-সুন্নাহ ফাউন্ডেশন হলো বাংলাদেশ-ভিত্তিক একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা। এটি শিক্ষা, দাওয়াত ও মানবকল্যাণসহ নানা বিষয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। ২০১৭ সালে বাংলাদেশী ইসলামি পণ্ডিত শায়খ আহমাদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকেই তিনি চেয়ারম্যান হিসেবে এটি পরিচালনা করছেন। এই সংস্থার অধীনে আস-সুন্নাহ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট ও মাদরাসাতুস-সুন্নাহ নামক মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়াও সংস্থাটি বন্যার্তদের মধ্যে জরুরী ত্রাণ বিতরণ, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা সেবামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।
ইতিহাস
আহমাদুল্লাহ সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠা করলেও ২০১৮ সালে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামি দাওয়াহ কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে এসে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম পুরোদমে শুরু করেন। এবং ২০১৮ সালের শেষের দিকে ফেসবুকে পাতা খুলে কার্যক্রমের প্রচার করতে থাকেন।
২০২০ সালের করোনা প্রাদুর্ভাবের সময় সংগঠনটি দাতব্য কার্যক্রম প্রশংসিত হয়। ২০২২ সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে প্রবল বন্যা দেখা দিলে সংগঠনটি সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।এছাড়াও চট্টগ্রামে চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করে। ২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্পের সময়ে তুরস্কে শীতবস্ত্র পাঠায় সংস্থাটি। এটি বাংলাদেশের অভ্যন্তরে নানাস্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে। সংস্থাটি সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছ লাগিয়েছে।[১৩][১৪] এছাড়াও সংস্থাটি নগদ অর্থ বা কাজ করার যন্ত্র কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা,এবং সারাদেশে কুরবানির মাংস বিতরণ করে থাকে।
দাওয়াহ ও শিক্ষা কার্যক্রম
এছাড়া সংস্থাটি একটি দাওয়াহ প্রশিক্ষণ পরিচালনা করে থাকে, আলেমদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। আস সুন্নাহ পাবলিকেশন থেকে শায়খ আহমাদুল্লাহ নিজে চারটি বই পাবলিক হয়েছে। সংস্থাটি ২০২১ সালে নবীন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্য "আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মাননা" নামক এক অনুষ্ঠানের আয়োজন করে এবং ৫০ জন উদ্যোক্তাকে পুরষ্কিত করা হয়।

No comments: