৯ জুলাই ২০২৪, ১৮:২১
গত বুধবার থেকে শুরু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন কারিকুলামের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন যা অর্ধবার্ষিকী পরীক্ষা। এ পরীক্ষা শুরুর আগের রাতেই প্রশ্নফাঁস হয়ে যায়। এরপর কারা প্রশ্নফাঁস করেছে তা চিহ্নিত করতে মাঠে নামে শিক্ষা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে দুইজন শিক্ষককে চিহ্নিত করে তাদের এমপিও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এ দুই শিক্ষক হলেন, পটুয়াখালী সদরের ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ ঢাকা পোস্টকে জানান, সম্প্রতি ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই প্রধান শিক্ষকের বেতন- ভাতা স্থগিত করা হয়েছে। তাদের চাকরিচ্যুত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

No comments: